বিজ্ঞাপন

নারী ক্ষমতায়ন বিভাগে পুরস্কার জিতল ‘আমাদ’স ড্রিম’

ভারতের মহারাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নারী ক্ষমতায়ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে আশিষ কিফায়েতের নির্মিত ২০২৪ সালের গণঅভ্যুত্থানভিত্তিক স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ‘আমাদ’স ড্রিম’।

বিজ্ঞাপন

রোববার (১৭ মে) মহারাষ্ট্রের মাওলানা আজাদ রিসার্চ সেন্টারে আইডিয়াল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে তথ্যচিত্রটি প্রদর্শনের পর এ পুরস্কার ঘোষণা করা হয়। এর আগে ‘আমাদ’স ড্রিম’ যুক্তরাষ্ট্র, গ্রিস, মেক্সিকো, ব্রাজিল, কানাডা ও পাকিস্তানে পুরস্কার অর্জন করেছে।

তথ্যচিত্রটি জাম্বিয়া শর্ট ফিল্ম ফেস্টিভাল, ২৭তম মাদুরাই ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি অ্যান্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ১৪তম চেন্নাই ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি অ্যান্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ভারতের কেরালার ত্রিশূর ইন্টারন্যাশনাল ওমেন’স ডে ফিল্ম ফেস্টিভ্যাল এবং বাংলাদেশের বগুড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ষষ্ঠ আসরে প্রদর্শিত হয়েছে।

‘আমাদ’স ড্রিম’ একজন যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর জীবনের গল্প। এতে উঠে এসেছে জুলাই আন্দোলনের সময় প্রবাসী বাংলাদেশিদের বহুমাত্রিক ভূমিকা, বিশেষ করে প্রবাসী নারীদের অবদান।

দেখানো হয়েছে কীভাবে কেন্দ্রীয় চরিত্র ‘আমাদ মাহবুব’ তার মেহেদি শিল্পকে আন্দোলনের প্রতি সংহতির প্রতীক হিসেবে ব্যবহার করেন এবং সেই মেহেদি আর্ট থেকে অর্জিত অর্থের একটি অংশ দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের সময় মাতৃভূমির মানুষের পাশে দাঁড়ান।

নির্মাতা আশিষ কিফায়েত বলেন, বাংলাদেশের গল্প আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরতে পারা আমার কাছে গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, ডকুমেন্টারি শুধু গল্প বলার মাধ্যম নয়। এটি মানুষের অভিজ্ঞতাকে ইতিহাসের অংশ করে তোলার একটি শক্তিশালী ভাষা।

পড়ুন:ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শাকিব খানের

দেখুন:ব্রিটিশ রাজপরিবারে নতুন করে বিতর্কের ঝড়! 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন