বিজ্ঞাপন

গানে গানে শ্রীমঙ্গলের সৌন্দর্যের গল্প

দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন-এর ব্যানারে প্রকাশিত হয়েছে শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য ও নৈসর্গিক রূপকে ঘিরে নির্মিত বিশেষ মিউজিক্যাল ভিজ্যুয়াল ‘রূপসী শ্রীমঙ্গল’।

বিজ্ঞাপন

বিশেষ এই গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। লন্ডনপ্রবাসী গীতিকবি কায়েস আজিজের কাব্যিক কথামালায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাশেফ।

শ্রীমঙ্গলের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত গানটির মিউজিক্যাল ভিজ্যুয়াল নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে অভিনয় করেছেন ফারহান খান রিও ও সিফাত নুসরাত। পাশাপাশি বিশেষ উপস্থিতি রয়েছে আসিফ আকবর ও রুবাইয়াত জাহানের।

সম্প্রতি রাজধানীতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে গানটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিউজিক্যাল ভিজ্যুয়ালটির মোড়ক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী, এমপি এবং মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, এমপি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সম্ভাবনা এবং বাংলাদেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

‘রূপসী শ্রীমঙ্গল’ ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে উপভোগ করা যাচ্ছে।

পড়ুন:ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শাকিব খানের

দেখুন:ব্রিটিশ রাজপরিবারে নতুন করে বিতর্কের ঝড়! 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন