বিজ্ঞাপন

জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিশালে কাল আসছেন প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে কাল শনিবার ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী। তাঁর আগমন উপলক্ষে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশাল সেজেছে বর্ণিল সাজে। বিকেল সাড়ে ৩টায় জাতীয় পর্যায়ের অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন উপজেলার বইলর ধরার খাল পুণঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করবেন তিনি। জন্মজয়ন্তী উপলক্ষে দীর্ঘদিন পর ত্রিশালে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের আয়োজন হওয়ায় আনন্দিত ও উচ্ছ্বসিত নজরুল প্রেমী ও ভক্ত অনুরাগীরা। প্রাণোচ্ছল ও উজ্জীবিত দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও।

অনুষ্ঠানকে সফল করতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দীর্ঘদিনের দাবি একটি আন্তর্জাতিকমানের বিমান বন্দর স্থাপন, ত্রিশালকে নজরুল সিটি ঘোষণা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দশ লেনে উন্নীতকরনসহ কবির বাল্যস্মৃতি বিজড়িত শুকনির বিল ও নজরুল বটবৃক্ষ সংরক্ষণের দাবি এখন মুখে মুখে। এছাড়াও ত্রিশালে ইপিজেড স্থাপনসহ শিল্পাঞ্চল ঘোষণা, পৌরসভার সুতিয়া নদীর দু’পাড়ে ওয়াকওয়ে ও পার্ক স্থাপন, মৎস্য সংরক্ষণে আধুনিক কোলস্টোরেজ স্থাপন, কারিগরি প্রশিক্ষন কেন্দ্র ও যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনসহ নানা দাবি পূরণের আশায় বুক বাঁধছেন ত্রিশালবাসী।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালে জাতীয় পর্যায়ের তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ২৩ মে থেকে শুরু হয়ে শেষ হবে ২৫ মে। বসছে নজরুল গ্রামীণও বই মেলা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিশালের সর্বত্রই যেন সাজ সাজ রব, উৎসবের আমেজ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সুসজ্জিত ও সৌন্দর্য বর্ধন করা হয়েছে। দরিরামপুর নজরুল একাডেমি মাঠ, নজরুল অডিটোরিয়াম, নজরুল মঞ্চ ও কবির বাল্যস্মৃতি বিজড়িত নানা স্থাপনা সাজানো হয়েছে বর্ণিল সাজে। নজরুল জন্মজয়ন্তীকে ঘিরে নজরুলপ্রেমী ও ভক্ত-অনুরাগীসহ ত্রিশালের সর্বস্তরে বইছে আনন্দের বন্যা।

কবির বাল্যস্মৃতি বিজড়িত নজরুল স্মৃতিকেন্দ্র দুটি অবহেলিত।

স্থানীয়দের দাবি, নজরুল গবেষক নজরুলপ্রেমী ও পর্যটক আকৃষ্ট করতে এ লোকবলেরও অভাব রয়েছে বলে জানান । শুধুমাত্র নজরুল জয়ন্তীর উৎসব ছাড়াও আবৃত্তি, নাটক ও গবেষণা হলে তরুণ প্রজন্ম এখান থেকে নজরুলময় কিছু জানবে ।

নজরুল গবেষকদের দাবি, জাতির সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এগুলোয় কেন্দ্র হিসেবে ত্রিশাল নতুনভাবে প্রতিষ্ঠিত হয়।

স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে দীর্ঘ দিন পর জাতীয় জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

পড়ুন : নিহত মুমিনের বাড়িতে এমপি মান্নান, সর্বোচ্চ বিচারের আশ্বাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন