বিজ্ঞাপন

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

সরাসরি চুক্তিতে জাফনা কিংসের হলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ (শুক্রবার) নিজেদের ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)।

এলপিএল সোশাল মিডিয়ায় লিখেছে, ‘কিংসে যোগ দিলেন গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো। সাকিব আল হাসান এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তি করেছেন।’

তারা আরও বলেছে, ‘দলের যখন স্থায়িত্ব প্রয়োজন, তখন আসে রান। খেলার যখন একটি ব্রেকথ্রু (উইকেট) প্রয়োজন, তখন আসে উইকেট। চাপের মুখে যখন পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছায়, তখন বজায় থাকে চরম আত্মসংযম।’

সাকিবকে প্রশংসায় ভাসিয়ে লিখেছে, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ও পরিপূর্ণ একজন অলরাউন্ডারকে দলে অন্তর্ভুক্ত করে জাফনা কিংস তাদের ইতিমধ্যেই শক্তিশালী লাইনআপে আরও বাড়তি শক্তির যোগান দিলো।’

এর আগে সাকিব এলপিএলে খেলেছেন ২০২৩ সালে। গল টাইটান্সের হয়ে ওই আসর খেলেন বাংলাদেশি অলরাউন্ডার।

বিজ্ঞাপন

পড়ুন : সরকার যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন