বিজ্ঞাপন

দোহারে ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

ঢাকার দোহার উপজেলায় দক্ষিণ শিলাকোঠা এলাকায় মাদরাসার ৩য় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় বিল্লাল হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার দুপুরে এঘটনা ঘটে। গ্রেফতারকৃত বিল্লাল দক্ষিণ শিলাকোঠা এলাকার মো.লতিফের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বৃষ্টির সময় বাইরে গোসল করতে আসে শিশুটি। পরে প্রতিবেশী বিল্লাল তাকে পুকুরপাড়ে গোসলের কথা বলে ডেকে নিয়ে প্রথমে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয় পরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে তার মা এগিয়ে আসলে বিল্লাল দৌড়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে অভিযুক্ত বিল্লালকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে দোহার থানা পুলিশ।

পুলিশের উপ-পরিদর্শক ও মাহমুদপুর ফাঁড়ির ইনচার্জ জুবাইদুল হক জানান, খবর পেয়ে অভিযুক্ত বিল্লালকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহত শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হবে। এবিষয়ে আইনগত প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : মুন্সীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন