বিজ্ঞাপন

নিউইয়র্কের মেয়রের সঙ্গে অভিনয়ে জায়েদ খান

নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী চিত্রনায়ক জায়েদ খান। ভক্তদের চমকে দিয়ে নায়ক জানালেন, নতুন একটি শর্টফিল্মে তার সঙ্গে অভিনয় করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান কোয়ামে মামদানি।

মুক্তি প্রতীক্ষিত শর্টফিল্মটির নাম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ (এপিসোড-২)। এটি পরিচালনা করেছেন জন কবির ও সাদ আল আমীন। চলতি বছরের মার্চে মুক্তি পেয়েছিল এর প্রথম এপিসোড।

জায়েদ খান বলেন, জোহরান মামদানি সরাসরি আমার সঙ্গে এ শর্টফিল্মে অভিনয় করেছেন। গল্পটা প্রবাসীদের নিয়ে। তার সঙ্গে অভিনয় করতে পারা শুধু আমার একার গর্ব নয়, আমি মনে করি এটি লাল-সবুজের বাংলাদেশের পতাকারও গর্ব।

নিউইয়র্ক সিটির মেয়রের অভিনয়ে যুক্ত হওয়ার বিষয়ে জায়েদ বলেন, এটি সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ঠিকানা’র রুহিন হোসেন ও তার সহধর্মিণী আনুভা শাহীন হোসেন-এর উদ্যোগে। খুব শিগগিরই দর্শকরা এটি দেখতে পাবেন।

প্রবাসীদের জীবনসংগ্রাম ও অনুভূতির গল্প নিয়েই নির্মিত হয়েছে শর্টফিল্ম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’। আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা’-তে এটি মুক্তি পাবে।

বিজ্ঞাপন

পড়ুন : বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়িকা খুন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন