বিজ্ঞাপন

বিশ্বকাপে খেলছেন মেসি, নিশ্চিত করল আর্জেন্টিনা

কাতারে ২০২২ সালের বিশ্বকাপ জয়ের মাধ্যমে ফুটবলের সম্ভাব্য প্রায় সব শিরোপা জিতে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে সর্বজয়ী হলেও জাতীয় দলের খেলা চালিয়ে গেছেন আক্রমণভাগের এই তারকা। আসন্ন ফিফা বিশ্বকাপে তার খেলা নিয়ে এতদিন স্পষ্ট করে কিছু না বললেও এবার আর্জেন্টিনা থেকে জানানো হলো, বিশ্বকাপে খেলছেন মেসি।

আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো আয়ালা মেসির বিশ্বকাপে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে।

আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য আয়ালা রেডিও লা রেডকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপের দল ও খেলোয়াড় তালিকা নিয়ে কথা বলেন। সেখানে মেসিকে নিয়ে তিনি বলেন, ‘মেসি ইতোমধ্যেই নিশ্চিত, সে-ই প্রথম খেলোয়াড় যে বিশ্বকাপ দলে যাচ্ছে।’

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড প্রসঙ্গে আয়ালা আরও বলেন, ‘আমরা এমন একটি কলম দিয়ে তালিকা তৈরি করছি, যেটি আবার মুছেও ফেলা যায়। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

প্রসঙ্গত, ব্রাজিল-ফ্রান্সের মতো দল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলেও বর্তমান চ্যাম্পিয়ন এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। যদিও এর আগে প্রাথমিক স্কোয়াড ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্বকাপের মঞ্চে সেরা দশে কে কোন অবস্থানে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন