গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য নতুন নিয়ম ঘোষণার কয়েক ঘণ্টা তাতে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। এতে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা আন্তর্জাতিক পেশাজীবীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
শুক্রবার (২২ মে) যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) একটি নতুন নীতিমালাজারি করে। এর মাধ্যমে অস্থায়ী ভিসাধারী বিদেশি নাগরিকরা কীভাবে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবেন, সে প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়।
নতুন নীতিতে বলা হয়েছিল, অস্থায়ী ভিসাধারী আবেদনকারীদের নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে গ্রিন কার্ডের আবেদন করতে হবে। যুক্তরাষ্ট্রে অবস্থান করেই ভিসার ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ আর থাকছে না।
তবে নীতিগত এই পরিবর্তন ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইউএসসিআইএস আংশিকভাবে অবস্থান পরিবর্তন করে। সিবিএস নিউজে প্রকাশিত সংস্থাটির মুখপাত্র জ্যাক কাহলার এক বিবৃতিতে বলেন, ‘যেসব আবেদন অর্থনৈতিক সুবিধা প্রদান করে অথবা জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত, তারা আগের নিয়মেই (গ্রিন কার্ডের) প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন। তবে অন্যদের ক্ষেত্রে ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী বিদেশ থেকে আবেদন করতে বলা হতে পারে।’
তবে ‘অর্থনৈতিক সুবিধা’ ও ‘জাতীয় স্বার্থ’—এই দুটি টার্মের কোনও সুনির্দিষ্ট সংজ্ঞা দেয়া হয়নি। এ ছাড়া কোন আবেদনকারী এই ছাড় পাবেন বা কীভাবে যোগ্য বিবেচিত হবেন, সে বিষয়েও মার্কিন কর্তৃপক্ষ বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।
পড়ুন : গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের


