বিজ্ঞাপন

‘বিএনপি ‎সরকার গঠন করে শুরুতেই জনগণের রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি  উল্টে দিয়েছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি সরকার গঠন করে শুরুতেই  জনগণের রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি চোখ উল্টে দিয়েছে। তারা গণভোটের রায় কে অস্বীকার করেছে। দুনিয়ার আর কোন সরকার গণভোটের রায় কে অস্বীকার করেছে এমন কোন নজির নাই। আর এ কারণেই দেশে এমন সংকট দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচনে তারা গণভোটে হ্যাঁ তে ভোট দিতে বলেছে। হ্যাঁ তে ভোট দেওয়ার অর্থই হলো গণভোটের চারটি প্রশ্নে যেখানে কোন নোট অফ ডিসেন্ট নাই ওই সকল ৮৪ টি সংস্কার দ্বারা মেনে নিয়েছে। এখন তারা এটাকে বেআইনি বলছে।

‎শনিবার (২৩ মে) দুপুরে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকার পিরোজপুর কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুকন সম্মেলনে জেলা ও উপজেলার বিপুল সংখ্যক রুকন ও দায়িত্বশীল নেতাকর্মী অংশগ্রহণ করেন।

‎জামায়াতে ইসলামী পিরোজপুরের জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের সেক্রেটারি  ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য  মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযী সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পড়ুন- ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন