বিজ্ঞাপন

পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা

পঞ্চগড়ে অ্যাসেট প্রকল্পের আওতায় শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ মে) সকালে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে সদর উপজেলার তালমা এলাকার হিমালয় বিনোদন পার্কের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা।

পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন,চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আব্দুস সামাদ পুলক।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন,ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ইঞ্জিনিারিং বিভাগের সহকারী অধ্যাপক রিপন কুমার প্রাসাদ,

পল্লী বিদ্যুৎ সমিতি পঞ্চগড়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মাজহারুল ইসলাম,পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইন্সট্রাক্টর ( ইলেক্টিক্যাল) গৌরাঙ্গ নাথ রায়,সেন্ট্রাল প্লাজার স্বত্তাধিকারী মেহেদী হাসান খান বাবলা প্রমুখ।

বক্তারা বলেন,স্থানীয় ঐতিহ্যবাহী পণ্যের পরিচিতি বাড়ানো, সঠিক মূল্য নির্ধারণ, আকর্ষণীয় প্যাকেজিং,পণ্যের গুনগতমান সঠিক এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে পণ্যকে লাভজনক ব্র্যান্ড হিসেবে গড়ে তোলাই হলো এই কর্মশালার মূল লক্ষ্য। মার্কেটিংয়ের জন্য সহযোগিতা এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন তারা।

এ সময় শতাধিক শিল্প ব্যক্তি কর্মশালায় অংশ নেওয়ার পাশাপাশি স্থানীয় বিভিন্ন পণ্যের স্টল দেন তারা।

পড়ুন- এক মাসের মধ্যে শিশু রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন