বিজ্ঞাপন

হাজারো মানুষের ভালোবাসায় চিরবিদায় নিলেন জিয়ানগরের বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদার

পিরোজপুরের জিয়ানগর উপজেলার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার (৫৫) আর নেই।

বিজ্ঞাপন

শনিবার (২৩ মে) ভোর ৪টা ৩০ মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জিয়ানগরসহ সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলে নেমে এসেছে গভীর শোক।


মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী। তিনি বলেন, “ফায়জুল কবির তালুকদার জনগণের পাশে থাকা একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে জিয়ানগরের রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতার সৃষ্টি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।”
শোক জানিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, “ফায়জুল কবির তালুকদার ছিলেন রাজপথ থেকে উঠে আসা বিএনপির এক নিবেদিত নেতা। সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান জিয়ানগরবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”


এছাড়াও শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসাইন ও সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুমের জানাজা নামাজে হাজার হাজার মানুষের উপস্থিতি তাঁর প্রতি সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন এই জননেতা।

পড়ুন- এক মাসের মধ্যে শিশু রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন