সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ কার্যক্রমকে সহজ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলার ২৮টি চামড়া সংরক্ষণকারী প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান।
তিনি চামড়া সংরক্ষণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে লবণ তুলে দেন এবং বলেন, কোরবানির চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা গেলে এর ন্যায্য মূল্য পাওয়া সম্ভব হয়। এ ক্ষেত্রে লবণের যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ সময় তিনি সংশ্লিষ্টদের স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধবভাবে চামড়া সংরক্ষণের আহ্বান জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন : ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ


