সিলেটে এবার স্বামীর আঘাতে নিহত হয়েছেন স্ত্রী। শনিবার (২৩ মে) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গোলাপগঞ্জের উত্তর জাঙ্গালহাটা গ্রামে।
জানা গেছে উত্তর জাঙ্গালহাটা গ্রামের জাহিদুল ইসলাম ছদরুল ( আনু. ৩৫) সন্ধ্যায় স্ত্রী ফাহমিদা আক্তার মোহনার (আনু ২৯) সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তার মাথায় আঘাত করেন। তিনি ঘটনাস্থলে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছদরুল ও মোহনা দম্পতির একটি সন্তান আছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম। ঘটনার পর থেকে ছদরুল পলাতক।
উল্লেখ্য এর আগে শুক্রবার ভোরে সিলেট সদর উপজেলায় এক মা গলা কেটে নিজের ১ বছর ৮ মাস বয়সী শিশু কন্যাসন্তানকে গলা কেটে হত্যা করেন। সুবিনা বেগম নামের ২৫ বছর বয়সী ওই মহিলা বর্তমানে আদালতের নির্দেশে কারাগারে।
পড়ুন : তালা অক্ষত, ভেতরে সব ফাঁকা! নেত্রকোনায় ডাক্তারের বাসায় চুরি


