বিজ্ঞাপন

আজ যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ, গ্রিড উপকেন্দ্রের মেরামত এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য আজ রোববার (২৪ মে) সিরাজগঞ্জ, নওগাঁ ও রাজশাহী জেলার বিস্তীর্ণ এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর স্থানীয় দপ্তরগুলো থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

এলাকাভেদে সাড়ে ৩ থেকে সর্বোচ্চ ৮ ঘণ্টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলতে পারে।

এর মধ্যে রোববার সিরাজগঞ্জের বেশকিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। নেসকো সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নওপাজেকো-পুঠিয়াবাড়ি ৩৩ কেভি সোলার সোর্স লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ এবং নিকটবর্তী বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৩ কেভি সোর্স লাইনটি বন্ধ থাকবে। ফলে উল্লেখিত সময়ে এর আওতাধীন সব গ্রাহদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে একই দিন নওগাঁ জেলার বেশকিছু এলাকায় টানা সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। নেসকো নওগাঁর বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নওগাঁর ২৩০/১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ররিবার সকাল ৭টা থেকে ১০টা ৩০ পর্যন্ত মোট সাড়ে ৩ ঘণ্টা আরজী নওগাঁ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো- তালতলী ফিডারের চকপ্রসাদ, লামা শেরপুর, মদিনা ফ্লাওয়ার মিল, জোকাবিলা, তেতুলতলীর মোড়, তালতলী, বাগবাড়ি, চকপ্রাণ, লাটাপাড়া, পলিটেকনিক এলাকা, মৎস্য অফিস ও শাহী মসজিদ এলাকা। পাশাপাশি এই সময়ে আনন্দনগর ফিডারের পাটালীর মোড়, আনন্দনগর, মৃধ্যাপাড়া, চামড়া গুদাম, খাস নওগাঁ, ইদুর বটতলী, খাগড়া ও ফয়েজ উদ্দীন কলেজ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এছাড়াও রোববার নওগাঁর আতাইকুলা ফিডারের চকপ্রসাদ, মকরামপুর, শৈলগাছী, পারবাঘাপুর, দরিয়াপুর, হরিশপুর, আতাইকুলা, ২ নম্বর সুইচগেট ও ৩ নম্বর সুইচগেট এলাকায় বিদ্যুৎ থাকবে না। পাশাপাশি এই সময়ে কুজাইল বাজার ফিডারের নগরব্রিজ, কাশিমপুর, কুজাইল বাজার, সরবরামপুর, ভবানীপুর, দুর্গাপুর, পাগলীর মোড়, ঘোষগ্রাম, ক্ষুদ্রকালিকাপুর ও আন্ধারকোঠা এলাকা ছাড়াও ত্রিমোহনি ফিডারের চুনাতাপাড়া, সুলতানপুর, চণ্ডিপুর, চুনিয়াগাড়ি, ত্রিমোহনী, কুবরাতলী ও নিজামপুর এলাকায় বিদ্যুৎ থাকবে না।

অন্যদিকে রোববার রাজশাহী জেলার বেশকিছু এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ জানিয়েছে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য রোববার রাজশাহীর পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন সম্পূর্ণ এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

পৃথক বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য উল্লেখিত এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

পড়ুন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন