বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, হামলাকারী নিহত

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনায় এক সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যায় হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকির কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস।

সংস্থাটির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এনডব্লিউয়ের কাছে হোয়াইট হাউসের একটি গেটে এক ব্যক্তি এসে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান। এ সময় সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি বন্দুকধারীর গুলিতে নাকি পাল্টা গুলির সময় আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত নয়। সিক্রেট সার্ভিস জানিয়েছে, তাদের কোনো সদস্য আহত হননি।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। তবে তিনি নিরাপদ আছেন বলে জানানো হয়েছে। গুলির ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যও করেননি তিনি।

এ ঘটনার পরপরই হোয়াইট হাউসে সাময়িক লকডাউন জারি করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদকরা জানান, টানা গোলাগুলির শব্দ শোনা যায়। এবিসি নিউজের হোয়াইট হাউস প্রতিবেদক সেলিনা ওয়াং সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে বলেন, গুলির শব্দ শুনে তাকে ও অন্য সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং রুমে আশ্রয় নিতে বলা হয়।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, ঘটনাস্থলে এফবিআই সদস্যরা সিক্রেট সার্ভিসকে সহায়তা করছে।

স্থানীয় সংবাদমাধ্যমের কয়েকজন সাংবাদিকের দাবি, ঘটনাস্থলে অন্তত ২০ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নিরাপত্তা অবরোধ তুলে নেওয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে ৩ জুনের ট্রেনের টিকিট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন