বিজ্ঞাপন

নিরাপদ ঈদযাত্রায় ডিএমপির ১৪ নির্দেশনা

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ, সুগম ও নির্বিঘ্ন করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গণবিজ্ঞপ্তিতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দূরপাল্লার গণপরিবহন মালিক, শ্রমিক, সাধারণ যাত্রী এবং পথচারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আজ রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। ডিএমপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

গণপরিবহন মালিক ও শ্রমিকদের জন্য নির্দেশনাবলী

১. নির্ধারিত শিডিউল অনুযায়ী টার্মিনাল থেকে বাস ছাড়তে হবে।
২. যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
৩. যাত্রীদের সঙ্গে কোনো প্রকার দুর্ব্যবহার বা হয়রানি করা যাবে না।
৪. একই সিট একাধিক যাত্রীর কাছে বিক্রি করা নিষিদ্ধ।
৫. সিট ছাড়া বাসের ছাদে কোনো অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না।
৬. পণ্য ও পশুবাহী যানবাহনে (বিশেষ করে কোরবানির পশু নামিয়ে দিয়ে ফিরতি পথে) কোনো যাত্রী বহন করা যাবে না।
৭. বেপরোয়া ও অতিরিক্ত গতি পরিহার করে নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে।
৮. ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু ব্রিজে ওভারটেকিং করা যাবে না।
৯. নেশাজাতীয় দ্রব্য সেবন করে, ঘুমঘুম ভাব বা শারীরিক অসুস্থতা নিয়ে গাড়ি চালানো যাবে না।
১০. বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
১১. গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার করা যাবে না এবং উচ্চস্বরে গান বাজানো বন্ধ রাখতে হবে।
১২. কোনো অবস্থাতেই উল্টো রাস্তায় গাড়ি চালানো যাবে না।
১৩. চালক নিয়োগের আগে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের বৈধতা যাচাই করতে হবে।
১৪. কোনো চালককে একটানা ৫ ঘণ্টা এবং দিনে সর্বোচ্চ ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না।

যাত্রী সাধারণের জন্য নির্দেশনাবলী

যাত্রীরা রাস্তার যত্রতত্র দাঁড়িয়ে বাসে না উঠে নির্ধারিত টার্মিনাল বা কাউন্টারে গিয়ে বাসে উঠবেন। অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পর থেকে বাঁচতে অপরিচিত কারও দেওয়া কোনো খাবার বা পানীয় গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছে। যাত্রীরা নিজেদের মালামাল নিজ দায়িত্বে রাখবেন। বাসের নির্ধারিত সময়ের আগেই কাউন্টার বা টার্মিনালে উপস্থিত থাকতে হবে। রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ, আন্ডারপাস বা জেব্রাক্রসিং ব্যবহার করতে হবে। চলন্ত গাড়িতে ওঠানামা এবং পণ্য বা পশুবাহী যানবাহনে যাত্রী হয়ে যাতায়াত করা যাবে না।

পথচারীদের জন্য নির্দেশনাবলী

রাস্তা পারাপারের সময় অবশ্যই জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করতে হবে। রাস্তা পারাপারের সময় দৌড়ানো বা মোবাইল ফোনে কথা বলা যাবে না। চলাচলের জন্য ফুটপাত ব্যবহার করতে হবে। ডিএমপি জানিয়েছে, ঈদযাত্রায় টার্মিনালে কোনো সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

পড়ুন:

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন