বিজ্ঞাপন

ইয়াবাসহ ধরা পড়া সেই কনস্টেবল ৩২ দিন কর্মস্থলে নেই

বগুড়ায় ইয়াবাসহ আটকের পর বেরিয়ে এসেছে জয়পুরহাট জেলা পুলিশের স্পেশাল আর্মড ফোর্সের (এসএএফ) কনস্টেবল সাইদুর রহমানের নানা অনিয়মের তথ্য। আটকের আগে তিনি টানা ৩২ দিন কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত ছিলেন। রোববার দুপুর দেড়টায় বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) শাহনাজ বেগম।

বিজ্ঞাপন

জেলা পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল সাইদুর রহমান গত ২২ এপ্রিল থেকে কর্তৃপক্ষের কোনো পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিষয়টি ওই দিনই দাপ্তরিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। দীর্ঘ সময় বিনা অনুমতিতে কর্মস্থলে না থাকায় বিধি মোতাবেক তার বেতন, রেশনসহ সব ধরনের সরকারি ও আর্থিক সুবিধা স্থগিত করে দেওয়া হয়। তাকে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়ে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি। এর মধ্যেই বগুড়ায় ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

এ বিষয়ে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) শাহনাজ বেগম বলেন, অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে ইতোমধ্যে পুলিশি বিধি অনুযায়ী কঠোর বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে চূড়ান্ত আইনি পদক্ষেপ ও চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিছু দাপ্তরিক আনুষ্ঠানিকতা রয়েছে, যা বর্তমানে চলমান।

প্রসঙ্গত, শনিবার (২৩ মে) সকালে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ সাইদুর ও তার সহযোগী আব্দুল ওয়াহাবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এদের মধ্যে ওয়াহাব পুলিশের একজন চাকরিচ্যুত সদস্য। গত বছর ৮৫০ পিস ইয়াবাসহ ধরা পড়ার ঘটনায় তাকে বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল।

পড়ুন- দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৬ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন