বিজ্ঞাপন

ঈদুল আজহার দ্বিতীয় দিনে প্রকাশ হবে রোজিনা আক্তারের “বড় মায়া লাগে বন্ধুরে”

ঈদুল আজহার দ্বিতীয় দিনে প্রকাশ হতে যাচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রোজিনা আক্তারের “বড় মায়া লাগে বন্ধুরে” শিরোনামের মৌলিক গান। রোজিনা আক্তার ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে জন্ম গ্রহণ করেন।

গানটি নিয়ে কন্ঠশিল্পী রোজিনা আক্তার বলেন, গানটির কথা ও সুর আমার কাছে বেশ ভালো লেগেছে, মনের মাধুরী দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি, আশা করছি এবার পবিত্র ঈদুল আজহার সেরা একটি গান শ্রোতারা পেতে যাচ্ছে।

গানের গীতিকার ও সুরকার এস কে শানু বলেন, আমার মনের গভীরতা থেকে গানটি লেখার চেষ্টা করেছি, সেই সাথে খুব যত্ন সহকারে গানটির সুর করার চেষ্টা করেছি, আশা করছি সময়োপযোগী একটি গান শ্রোতারা পেতে যাচ্ছেন।

মিউজিক ডিরেক্টর শিবলু মাহমুদ বলেন, বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠ শিল্পী রোজিনা আক্তার মনের মাধুরী দিয়ে গানটি গেয়েছেন, আমি আমার মন থেকে কম্পোজিশন করেছি, আশা করছি, সময় উপযোগী একটি গান শ্রোতারা পেতে যাচ্ছে।

গানের মিউজিক ভিডিওর হিরো শিমুল হাসান বলেন, গানটি আমার কাছে বেশ ভালো লেগেছে, আশা করছি ভালো কিছু হতে চলছে।

গানটির হিরোইন তানহা বলেন, বর্তমান সময়ের সেরা একটি গান শ্রোতারা ভালো কিছু পেতে চলেছে।

গানটির মিউজিক ভিডিও ডিরেক্টর এস আই শফিক ও হাবিবুর রহমান বলেন, রোজিনা আক্তার বর্তমান সময়ের ব্যাস্ততম কন্ঠশিল্পী, মনের মাধুরী দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছেন, আশা করছি গান শুনে সবার মনে দাগ কেটে যাবে

গানটি রিলিজ হবে ঈদের ২য় দিন, Surer Alo Bd ইউটিউব চ্যানেল থেকে।

বিজ্ঞাপন

পড়ুন : পলাতক নেত্রীদের নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট ন্যান্সির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন