বিজ্ঞাপন

বান্দরবানের ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

বান্দরবানের ঘুমঘুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নে মিয়ানমার সীমান্তের জিরোপয়েন্টের ৪১নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বিজির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ।

নিহতরা হলেন- মৃত ঞোমং তংচঙ্গ্যা ছেলে অক্যমং তংচঙ্গ্য (৪০), মৃত উইমং তংচঙ্গ্যার ছেলে চিক্যং তংচঙ্গ্য (৩৪), সুনি অং তংচঙ্গ্যা ছেলে শৈফুচিং তংচঙ্গ্য (৩২)। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালুক্যা পাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে তুমব্রু নো ম্যানস ল্যান্ডে ৪১নং পিলার সংলগ্ন এলাকায় কলা বাগানে কাজ করতে যায় তারা। এসময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুতে রাখা স্থলমাইন হঠাৎ বিষ্ফোরণ হলে অংক্যমং তঞ্চঙ্গ্যা নামে একব্যক্তি নিহত হয়। পরে তাকে উদ্ধার করতে গেলে সঙ্গে থাকা অপর দুজনও মাইন বিস্ফোরণে নিহত হয়। ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশসহ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৬ শিশুর মৃত্যু

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন