বিজ্ঞাপন

হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশকে চাঁদাবাদীর অভিযোগে প্রত্যাহার

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোটর সাইকেল চালকের নিকট থেকে ৫শ টাকা চাঁদাবাজির অভিযোগে তদন্ত করা হচ্ছে।

রবিবার (২৪ মে) সন্ধ্যায় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলো, হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা, কনস্টেবল ফজলুর রহমান, কনস্টেবল আব্দুর রউফ ও পিকআপ ড্রাইভার লিটন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার (২১ মে) হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দায়িত্ব পালনকালে এক মোটর সাইকেল চালকের নিকট থেকে ৫শ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়। ওই অভিযোগের বিষয়টি হাইওয়ে পুলিশ সুপারকে জানানো হয়। পরে পুলিশ সুপার তাদেরকে প্রত্যাহারের নির্দেশ দেন।

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, চাঁদাবাজির অভিযোগ আসার পর ওই ৫ পুলিশকে প্রত্যাহার করে বগুড়া রিজিওনে সংযুক্ত করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : রূপপুরে মাদক উদ্ধার অভিযানের পর পুলিশের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন