বিজ্ঞাপন

দিনাজপুরে ঝড়ে গাছের ডাল ভেঙে নারী নিহত

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ঝড়ে গাছের ডাল ভেঙ্গে জাবেদা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

আজ সোমবার (২৫ মে) ভোরে উপজেলার মেলা গাছি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাবেদা বেগম ওই গ্রামের জাবেদ আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর-রাতে হওয়া ঝড় ও দমকা বাতাসে বাসুদেব মন্দিরের একটি পুরাতন বটগাছের বড় ডাল ভেঙে পাশের একটি বাড়ির উপর পড়ে। এ সময় ঘরের ভিতরে থাকা মোছাঃ জাবেদা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মিজানুর রহমান।

পড়ুন- ট্রেনে ঈদযাত্রায় চরম ভোগান্তি: ৫ ট্রেনের বিলম্ব, যাত্রীদের উপচে পড়া ভিড়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন