নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে চলমান প্রায় ১৪৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সোমবার (২৫ মে) দুপুরে তিনি ফাউন্ডেশন চত্বরে চলমান বিভিন্ন উন্নয়নকাজ ঘুরে দেখেন এবং প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অবকাঠামো উন্নয়ন, জাদুঘর সম্প্রসারণ, দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও সাংস্কৃতিক স্থাপনাগুলোর আধুনিকায়নের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, সোনারগাঁ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও নান্দনিক উন্নয়নের মাধ্যমে এটিকে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।
তিনি আরও বলেন, চলমান উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য সোনারগাঁ আরও আকর্ষণীয় হয়ে উঠবে এবং লোকজ সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার, প্রকল্প পরিচালক পরিমল চন্দ্র বসু ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দেখুনঃঅন্যরকম সেঞ্চুরি করে বুমরাহর অনাকাঙ্ক্ষিত রেকর্ড
পড়ুনঃইরানের খেলায় বেকায়দায় যুক্তরাষ্ট্র
ইমি/


