মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৫ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় মদ ও বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজ্ঞাপন
মঙ্গলবার সকাল ১১টার দিকে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, ধলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করে।
এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ২ বোতল, ভারতীয় ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড অ্যান্ড কোডেইন ফসফেট সিরাপ (১০০ মিলি) ৭ বোতল, ডেস্কামেথাসন ট্যাবলেট ৫০ পিস এবং সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ৯৫০ পিস উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


