বিজ্ঞাপন

বন্দরে ৭ বছরের শিশুকে কার্টুন দেখানোর ফাঁদ: ধর্ষণের চেষ্টায় কিশোর পলাতক

নারায়ণগঞ্জের বন্দরে প্রথম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৭) কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। গত সোমবার (২৫ মে) বিকেলে বন্দর থানাধীন কাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।
​মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে ভুক্তভোগী শিশুটি প্রাইভেট পড়া শেষে প্রতিবেশী এক নারীর ঘরে কার্টুন দেখছিল। এ সময় পাশের বাসার ভাড়াটিয়া রশিদের ছেলে তাসনিম (১৬) অন্য এক শিশুকে দিয়ে ওই ছাত্রীকে ডেকে নিজ ঘরে নিয়ে যায়। সেখানে তাসনিম শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। তখন শিশুটির আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত কিশোর উপস্থিত সবাইকে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
​এ বিষয়ে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে জানানো হয় ক্ষোভ, “প্রতিবেশী হিসেবে আমরা তাকে বিশ্বাস করতাম। কিন্তু সে আমার অবুঝ মেয়ের সাথে এমন জঘন্য কাজ করার চেষ্টা করবে তা ভাবতে পারিনি। আমি এই ঘটনার কঠিন বিচার চাই যাতে আর কোনো শিশুর সাথে এমন না ঘটে।”
​বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কিশোর তাসনিম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

বিজ্ঞাপন

পড়ুন:জামালপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

দেখুন:পাটুরিয়া ঘাটে পারাপারের টিকেট না পেয়ে হতাশ ট্রাক চালকরা | 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন