বিজ্ঞাপন

তামাবিল স্থল বন্দরের শ্রমিকদের মাঝে প্রবাসী কল্যাণ মন্ত্রীর চাল বিতরণ

সিলেটের গোয়াইনঘাটের তামাবিল স্থল বন্দরের শ্রমিকদের মাঝে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী’র ঈদ উপহার হিসেবে বরাদ্দকৃত ১৫ টন চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে তামাবিল স্থল বন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের অফিস কার্যালয়ে অসহায় ও হত দরিদ্র শ্রমিকদের মাঝে চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আহমদ, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নুরুল ইসলাম বৌলগামী, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন লিপু,
পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা, তামাবিল শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক দিলীপ শর্মা, মহিলা নেত্রী পারভীন আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, শ্রমজীবী মানুষ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পরিশ্রম ও ঘামের বিনিময়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে। কিন্তু নানা কারণে অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। তাদের কষ্ট লাঘব ও জীবনমান উন্নয়নে সরকারের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি শ্রমিকবান্ধব সরকার। অসহায়, হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের কল্যাণে সরকার সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তামাবিল স্থলবন্দরের শ্রমিকরা সীমান্ত বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করছেন। তার বরাদ্দকৃত এই খাদ্য সহায়তা শ্রমিক পরিবারের কিছুটা হলেও উপকারে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতেও অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দেখুনঃখানা-খন্দে দুর্ভোগ, সড়ক সংস্কার করলেন ছাত্রদল সম্পাদক নাছির

পড়ুনঃইরানের খেলায় বেকায়দায় যুক্তরাষ্ট্র

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন