মালয়েশিয়ার পুরাতন রাজধানী মালাক্কা রাজ্যের জাসিন শহরে ব্যবসায়িক বিরোধের জেরে এক বাংলাদেশি ব্যবসায়ীকে মারধর ও হুমকি দেওয়ায় পাঁচজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন মালয়েশিয়ান ও দুইজন বাংলাদেশি নাগরিক রয়েছে।
জেলা পুলিশ সুপারিন্টেন্ডেন্ট লি রবার্ট ( জাসিন) মঙ্গলবার ২৬ মে বিকালে ৪৪ বছর বয়সী এক বাংলাদেশি তাঁর স্ত্রীর সাথে স্থানীয় বাজারে সবজি বিক্রিয় করছিলো। এ সময় স্থানীয় এ ব্যাক্তি নিজেকে ‘ডন’ দাবি করে বিনা অনুমতিতে ব্যবসা করার অভিযোগে তার সাথে বাগবিতন্ডায় জড়ান। এ সময় ব্যবসীয়কে মারধর করেন কথিত ডন দাবি করা ব্যাক্তি এবং তার মালামাল ভাঙচুর করেন।এছাড়াও বাতু বেরেন্দামে ব্যবসয়ীর স্থায়ী দোকান পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।
পুলিশি তদন্তে উঠে এসেছে যে,প্রধান অভিযুক্ত তার পাতানো এক ভাইয়ের ব্যবসায়িক স্বার্থরক্ষায় এই হামলা চালিয়েছিলো, পাতানো ভাইয়ের অভিযোগ বাংলাদেশি ব্যবসায়ির জন্য তার ব্যবসার ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ঘটনার সময় গ্রেফতার হওয়া দুই বাংলাদেশি মোটরসাইকেল বসে ভিডিও করছিল দাবি তাদের , মারামারি সাথে তাদের কোন সম্পর্ক ছিলো না। এদিকে পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্তসহ একজন স্থানীয় নাগরিকের বিরুদ্ধে ইতিপূর্বে ফৌজদারি অপরাধ ও মাদক সংক্রান্ত মামলার রেকর্ড রয়েছে।
অভিযোগের ভিত্তিতে জাসিন জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ দ্রুত অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে।
মামলাটি মালয়েশিয়ার দন্ডবিধির ৫০৬ ( অপরাধমূলক হুমকি), ৩২৩ ( স্বেচ্ছায় আঘাত) এবং ৪২৭ (ক্ষয়কী সাধন) ধারায় তদন্ত করা হচ্ছে। শেষ তথ্য পাওয়া পযর্ন্ত আসামিদের রিমান্ডে নিয়ে জাসিন থানা হাজতে রাখা হয়েছে।


