বিজ্ঞাপন

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতসহ ১৯৫৭টি ঈদগাহে জামাত অনুষ্ঠিত

টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আযহা’র জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় এই জামাত অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল আযহা’র এই জামাতে ইমামতি করেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান।

জেলার প্রধান জামাতে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়।

এছাড়া জেলায় ১ হাজার ৯৫৬ টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে দেশ-জাতির কল্যান কামনা ও বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। ঈদ জামাত শেষে একে অপরের সাথে কোলা-কুলি ও কুশল বিনিময় করেন।
পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ২০ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন