বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজে আগুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এমটি মেঘনা ট্রেডার্স নামের জাহাজটিতে আগুন লাগে।

আগুন লাগার খবর পাওয়ার পরপরই বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে নৌবাহিনীর একটি উদ্ধারকারী দলও যোগ দেয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, আগুন নেভাতে তাদের অগ্নিনির্বাপণ জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ অংশ নেয়। পাশাপাশি ‘বিসিজি বেইস চট্টগ্রাম’, ‘বিসিজি আউটপোস্ট পতেঙ্গা’ এবং একাধিক হাইস্পিড বোটও উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়। পরে নৌবাহিনীর একাধিক ফায়ার ফাইটিং জাহাজও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, জাহাজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও উত্তপ্ত অবস্থায় রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধার কার্যক্রমেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে বলে জানায় সংস্থাটি।

এদিকে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

পড়ুন : দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন