সিরাজগঞ্জে পূর্ব বিরোধকে কেন্দ্র করে শাকিল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ভুরভুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত শাকিলের সঙ্গে তার সমবয়সী এক যুবকের কোন একটা বিষয় নিয়ে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। এর আগেও তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
আজকে আবারও তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে শাকিলের ঘারে চাকু মেরে পালিয়ে গেছে ওই যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তদন্তের সার্থে হামলাকারী যুবকের নাম প্রকাশ এখনো প্রকাশ করেনি তিনি।
ওসি আরো বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

