বিজ্ঞাপন

গলায় মাংস আটকে প্রাণ গেল পঞ্চম শ্রেণির ছাত্রীর

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায় গলায় মাংস আটকে আঁখি (১১) নামের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল আনুমানিক ১০টার দিকে লোকনাথপুর তেল পাম্প সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আঁখি স্থানীয় চালক (ড্রাইভার) আব্দুল্লাহর মেয়ে। সে লোকনাথপুরের একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার সময় হঠাৎ আঁখির গলায় মাংসের টুকরো আটকে যায়। এতে তাৎক্ষণিকভাবে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তার গলা থেকে মাংসটি বের করার চেষ্টা করেন। তবে অবস্থার দ্রুত অবনতি হওয়ায় একপর্যায়ে তার মৃত্যু হয়।

পড়ুন: ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদযাপিত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন