বিজ্ঞাপন

পশুর হাটে চাঁদাবাজি হতে দেওয়া হয়নি: রিজভী

অতীতে ঈদের সময় পশুর হাটগুলোতে ভয়াবহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গেলেও এবার কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৯ মে) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, অতীতের অনেক সময়ের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো। তিনি উল্লেখ করেন, অতীতে ঈদের সময় পশুর হাটগুলোতে ব্যাপক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গেলেও এবার সেগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হয়নি এবং এ বিষয়ে সরকারের দৃঢ় হস্তক্ষেপ ছিল।

ঈদের যানজট পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, সরকারের কার্যকর পদক্ষেপের কারণে এবার কোথাও দীর্ঘস্থায়ী যানজটের সৃষ্টি হয়নি। কোথাও সামান্য সমস্যা দেখা দিলেও তা দ্রুত সমাধান করা হয়েছে। এবার গণমাধ্যমে এমন কোনো খবর আসেনি যে, যানজটের কারণে কেউ ঈদের দিন সকালে গিয়ে বাস থেকে নেমেছেন। মানুষ নির্ধারিত সময়েই গ্রামের বাড়িতে পৌঁছেছেন, ঈদের নামাজ আদায় করেছেন এবং সময়মতো কোরবানি দিয়েছেন।

পড়ুন: ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফিরছেন মানুষ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন