যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে উদযাপিত হয়েছে ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদ উদযাপনের দ্বিতীয় দিন আজ। এদিনও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানির কার্যক্রম চলমান রয়েছে। দুই দিনের এই কোরবানি দিতে গিয়ে পশুর লাথি ও ধারালো অস্ত্রের আঘাতে আহতের ঘটনা ঘটেছে অনেক।
নিটোর (পঙ্গু) হাসপাতালের তথ্য বলছে, পশু কোরবানিসংক্রান্ত কারণে আহত হয়ে গত রাত ১২টার পর থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৮ জন রোগীকে চিকিৎসা দিয়েছেন তারা।
শুক্রবার (২৯ মে) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নিটোর (পঙ্গু) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। এ সময় হাসপাতালের জরুরি বিভাগ ঘুরে আহত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের চিত্র দেখা গেছে।
বিজ্ঞাপন


