পিরোজপুরে নানা আয়োজনে স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে বিএনপি’র জেলা কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির শুরু হয়। পরে বেলা ১১ টায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা শুরু হয়ে দুপুর ১ টায় দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সদস্য সচিব ছাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন, বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ অলমগীর হোসেন।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পূণ:প্রবর্তনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় তারা শহীদ জিয়ার প্রদর্শিত পথ, দর্শন ও কর্মসূচি স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহতকরণ, বহুদলীয় গণতন্ত্র এবং দেশীয় উন্নয়ন ও অগ্রগতির রক্ষাকবচ বলে দাবী করেন।
পড়ুন- ঢাকা সিটির আরও ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর


