বিজ্ঞাপন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্ম না নিলে এ দেশের মানচিত্র হতো না : এমপি দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, জিয়াউর রহমান জন্ম না নিলে এ দেশের জন্ম হতো না। এ দেশের মানচিত্রের জন্ম নিতো না। জিয়াউর রহমানের মাধ্যমে এ দেশের গার্মেন্টস শিল্প বিশ্ব বাজারে প্রসার হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন স্বাধীনতা যোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন দেশের উন্নয়নের রূপকার। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার অবদান অতুলনীয়।

তিনি বলেন, আজ উনার সুযোগ্য সন্তান মাত্র ৩ মাসে এ দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে । আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সিংগাপুর, মালয়েশিয়ার চেয়েও উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে। তারেক রহমানের নেতৃত্বে রূপগঞ্জকে উন্নয়নশীল স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তোলা হবে।

শনিবার বিকালে রূপগঞ্জের গোলাকান্দাইলে আয়োজিত রূপগঞ্জ উপজেলা, কাঞ্চন ও তারাবো পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : জিয়াউর রহমান চির প্রাসঙ্গিক, তার আদর্শেই এগিয়ে যাবে বাংলাদেশ : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন