বিজ্ঞাপন

প্রবাসীরা শুধু রেমিট্যান্স যোদ্ধা নয়, দেশে রাজনৈতিক কর্মকান্ডে অর্থনৈতিক শক্তি : এমপি বাচ্চু

শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) কুয়ালালামপুর চৌকটি একটি হোটেলে এ আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের গফরগাঁও-১০ আসেনর সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা ও দেশের রাজনৈতিক কর্মকান্ডের অর্থনৈতিক শক্তি বলে উল্লেখ করেন।

জিয়াউর রহমানের তাঁর বাবার সাথে রাজনীতির স্মৃতি চারণ করেন, বেগম খালেদাজিয়া গণতন্ত্রের আপোষহীন নেত্রী বলে, কৃষি, দিনমজুর, প্রবাসীদের অধিকার আদায়ে কাজ করে গেছেন, তাঁদের ছেলে তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী বাবা মায়ের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য বিরামহীন কাজ করে চলেছেন। দেশকে গড়তে তারেক রহমানকে সহযোগিতার আহবান করেন তিনি। ৪৫ তম শাহাদাত বার্ষিকতে মালয়েশিয়া বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের দোয়া ও আলোচনা সভা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনটির সহ-সাধারণ সম্পদক কাজী সালাউদ্দিন ও দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতনের যৌথ সঞ্চালনা কোরান তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইসফাক হসেন।

সভাপতিত করেন আব্দুল জলিল লিটন, সহ-সভাপতি বিএনপি মালয়েশিয়া। প্রধান বক্তার বক্তব্যে রাখেন, মোহাম্মদ মোশাররফ হসেন, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটি, সাধারণ সম্পাদক বিএনপি মালয়েশিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ওয়ালি উল্লাহ জাহিদ, সহ-সাধারণ সম্পাদক বিএনপি, মালয়েশিয়া। শাখাওয়াত হোসেন, সহ-সভাপতি বিএনপি, মালয়েশিয়া। ফজলুল করিম সোহরাব, সহ-সাধারণ সম্পাদক বিএনপি, মালয়েশিয়া। মোঃ জসিম উদ্দিন, সভাপতি যুব দল, মালয়েশিয়া। হেলাল শিকদার, সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া। প্রফেসর সাফিউর রহমান পিএইচডি স্কলার, আসাদুজ্জামান মাসুম, প্রতিসষ্ঠাতা আহবায়ক জাসাস। মাসুদুল আলম কাজল, মার্কেটিং, ন্যাশনাল ব্যংক। মালয়েশিয়া আদিব আনজুম, ছাত্র দল নেতা, মালয়েশিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন সেলিম, সভাপতি বিএনপি বুকিট বিন্তাং, মোঃ মানিক, সভাপতি বিএনপি পুডু, মাসুদ রানা, সভাপতি বিএনপি কোটারায়া, মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক বিএনপি চৌকেট, মোহাম্মদ জাকারিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক, বুকিট বিন্তাং, শেখ সেলিম, সহ-সভাপতি যুব দল, মালয়েশিয়া, মোঃ নাজমুল হাসান, সহ-সভাপতি যুব দল, মালয়েশিয়া, মোঃ মাহফুজুর রহমান, যুগ্ন আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল, মালয়েশিয়া, ইমতিয়াজ, জাসাস নেতা, মালয়েশিয়া, বাবু সরকার, যুব নেতা, মালয়েশিয়া, মাঝি মিরাজ, যুব নেতা, মালয়েশিয়া।

দোয়া ও আলোচনা সভার বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার এতিমখানার বেশ কিছু এতিম বাচ্চা, এ সৃয় তাদের নগদ অর্থ ও খাবার দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে। অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশের ৬ বীর সেনানী পাচ্ছেন জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন