ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগ করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে মুখ খুলেছে দেশটির সরকার। তারা পেজেশকিয়ানের পদত্যাগের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ানের পদত্যাগসংক্রান্ত প্রতিবেদনগুলোকে ‘মিথ্যা’ আখ্যা দেন প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগবিষয়ক উপপ্রধান মেহদি তাবাতাবায়ি। তিনি বলেন, এসব খবর কিছু বিদেশি গণমাধ্যমের চলমান ‘মিডিয়া গেমের’ অংশ।
তাবাতাবায়ি বলেন, ‘পেজেশকিয়ান কখনোই ইরানের জনগণের সেবা থেকে সরে দাঁড়াবেন না।’ তিনি আরও জোর দিয়ে বলেন, ইরান ‘ঐক্য ও সংহতির পথ থেকে পিছু হটবে না’।
তিনি আরও বলেন, যারা ইরানের জাতীয় ঐক্যকে দুর্বল করার চেষ্টা করছে, তারা ‘সে ইচ্ছা নিয়েই কবরে যাবে’। পাশাপাশি দেশের অভ্যন্তরে বিভাজন নিয়ে চলা জল্পনা-কল্পনাও প্রত্যাখ্যান করেন তিনি।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায় তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালিও বন্ধ করে দেয় তারা।
পড়ুন: চট্টগ্রামে বাস-মাইক্রোবাস-ট্রাক-সিএনজির চতুর্মুখী সংঘর্ষ
আর/


