ঈদুল আযহার ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ছুটি শেষে খুলেছে সরকারি অফিস আদালত, ব্যাংক বীমাসহ বেসরকারী প্রতিষ্ঠান। কর্মস্থলে যোগ দিতে ভোর থেকে জামালপুর-ঢাকা রেলপথের সব ট্রেনে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ট্রেনের ভিতরে জায়গ না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছে নারী পুরুষ ও শিশুরা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও ঝুকিপুর্ন ট্রেনের ছাদ থেকে যাত্রীদের নামানো যায়নি।
যাত্রীরা বলছেন গ্রামের বাড়ীতে পরিবারের সাথে ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকা ফিরতে হবে। কষ্ট বা ঝুকি কোন কিছুই তাদের পথ আটকাতে পারবে না।
সাধারন যাত্রীরা বলছেন, বাসসহ অন্যান্য যানবাহনে অন্য সময়ের চেয়ে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। বাসের ভেতরে দাড়ানো যাত্রী নেওয়া হচ্ছে।
ট্রেন যাত্রা নিরাপদ আর ভাড়া তুলনামূলক কম থাকায় ট্রেন যাত্রায় ঝুকছে বেশিরভাগ মানুষ।


