দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত সংক্রমণে কারো মৃত্যু হয়নি। সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
বার্তায় আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৩৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭২ হাজার ৭০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪৫ জন, গত ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা নয় হাজার ৯৪ জন।
১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৯০২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৩ হাজার ৭২২ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৯৮ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি এবং ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে।
পড়ুন : ২৪ ঘন্টায় হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু


