বিজ্ঞাপন

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, পরীক্ষার সময়সূচি নিয়ে আরও একবার স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে আগেই বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত নিয়ে এখন আবার মতামত উঠে আসায় বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।

তিনি বলেন, পরীক্ষার তারিখ ৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। তবে এ নিয়ে আলোচনা-সমালোচনা রয়েছে। প্রয়োজনে আবার স্টেকহোল্ডারদের সঙ্গে বসে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

রমজানকে কেন্দ্র করে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তনের বিষয়টিও উঠে আসে তার বক্তব্যে। শিক্ষামন্ত্রী বলেন, রোজার বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার সময় এক মাস এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছিল। আগে পরিকল্পনা ছিল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজনের, তবে রোজার কারণে তা জানুয়ারির শুরুতে আনা হয়।

তিনি আরও বলেন, এখন অনেকে বলছেন, রোজার পরে পরীক্ষা শেষ করা উচিত। বিষয়টি নিয়ে আবার আলোচনা হচ্ছে। আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, পরীক্ষার সময়সূচি নির্ধারণে সবার মতামত গুরুত্ব দেওয়া হচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয় স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করেই কাজ করছে।

পড়ুন: দক্ষতার সঙ্গে ডেঙ্গু মোকাবিলা করতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন