বিজ্ঞাপন

চাঁদা না দেয়ায় খামারীকে প্রাণনাশের চেষ্টা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল সংলগ্ন মস্তুল ও ডেলনা এলাকায় পৈত্রিক সম্পত্তির ওপর গড়ে তোলা ‘সবুজ বাংলা মৎস্য খামার’ নামে একটি মাছের খামার থেকে চাঁদা না দেয়ায় খামারের মালিককে হত্যা চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ২ জুন মঙ্গলবার থানায় জিডি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী জহিরুল ইসলাম কাউসার।
ভুক্তভোগী খামারি কাউসারের অভিযোগ, মস্তুল ও ডেলনা এলাকায় তাদের পৈত্রিক সম্পত্তিতে তিনি দীর্ঘদিন ধরে ‘সবুজ বাংলা মৎস্য খামার’ নামে একটি মাছের খামার গড়ে তুলেছেন। কয়েক মাস আগে ওই এলাকার সন্ত্রাসী লাইছ উদ্দিনের ছেলে রাকিব ও দুলাল তার কাছে খামার পরিচালনার জন্য মোটা অংকের চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে ওই দুজন লোকজন নিয়ে এসে তার খামার থেকে জোর করে মাছ ধরে নিয়ে যায়। এরপর থেকেই খামার কার্যক্রমে বিভিন্ন সময় বাধাদান সহ কর্মচারীদের মারধোর এবং খামারে প্রবেশ করলে কাউসারকে হত্যা করে খামারে লাশ ডুবিয়ে দেয়া হবে বলে হুমকি দেন। এভাবে একাধিকবার ব্যবসায়ীকে একা পেয়ে ধাওয়া দেয়ার ঘটনা ঘটে।


তবে ব্যাপারে অভিযুক্তের মুঠোফোনে কথা হলে অভিযোগ অস্বীকার করেন।

পড়ুন- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: সিলেটে শফিকুর রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন