বিজ্ঞাপন

বগুড়ায় ইয়াবাসহ যুবলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে যুবলীগ নেতার স্ত্রী পারুল খাতুন (৩৫) গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। পারুল খাতুন ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন মিয়ার স্ত্রী।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রিপন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে ২০০৮ সালে মাদকের একটি চালানসহ গ্রেপ্তার হওয়ার তথ্যও রয়েছে। পরে তিনি ও তাঁর স্ত্রী একসঙ্গে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ পুলিশের।

পুলিশ জানায়, সোমবার রাতে রিপন মিয়া ও তাঁর স্ত্রী নিজ বাড়িতে মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করছিলেন বলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন মিয়া পালিয়ে যান। তবে পারুল খাতুনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

এ ঘটনায় রিপন মিয়া ও পারুল খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “মামলার অপর আসামি রিপন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

বিজ্ঞাপন

পড়ুন : হ‌বিগ‌ঞ্জের লাখাইয়ে দুই ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের ৬ লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন