বিজ্ঞাপন

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ জুন) দুপুরে বেনাপোল থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।

দুপুর ১টা ৫৮ মিনিটে নিজেই এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। ৪ জন আহত। তবে বাকিরা আল্লাহর রহমতে নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে। আল্লাহ ভরসা

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী সকালে সাংগঠনিক সফরে যশোরে আসেন। সকাল ১০টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে তিনি তার সফরসঙ্গীদের নিয়ে একটি প্রাইভেট কার যোগে বেনাপোলের উদ্দেশে রওনা হন।

জানা গেছে, শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সেখানে ‘সীমান্ত পরিস্থিতি ও কথিত পুশইন’ বিষয়ক একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি অংশ নিয়েছিলেন। এই সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক মেয়াজ মেহরাব তালুকদার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক শোয়েব মিয়া।

বিজ্ঞাপন

পড়ুন : ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমলো ৫৫ টাকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন