বিজ্ঞাপন

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি কক্ষ ও ৪টি দোকান পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ জোড়া পাম্পের পেছনে সখিনাড় মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০টি কক্ষ ও ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েকটি পরিবার ও ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুন) গভীর রাতে আরফান আলী বাবুর্চির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় বাড়ির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের কক্ষ ও দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই ২০টি কক্ষ ও ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, ব্যবসায়িক মালামাল, নগদ অর্থসহ বিপুল পরিমাণ সম্পদ ভস্মীভূত হয়েছে।

বাড়ির মালিক আরফান আলী বাবুর্চি জানান, অগ্নিকাণ্ডে তার কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পরিবারের বসতঘর ও ভাড়াটিয়াদের কক্ষসহ বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ায় তিনি চরম ক্ষতির মুখে পড়েছেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার মোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছে।

পড়ুন- দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন