বিজ্ঞাপন

গোলাকান্দাইলে ঢাকা সিলেট ও ঢাকা বাইপাস সড়কের সংযোগস্থলে থাকা ময়লার ভাগার সরিয়ে বৃক্ষ রোপনের উদ্যোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইলে ঢাকা সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাসের সংযোগস্থলে থাকা দীর্ঘ বছরের ভোগান্তি র ময়লার ভাগার সরিয়ে বৃক্ষরোপনের উদ্যোগ নিয়েছেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া।

বিজ্ঞাপন

৩ জুন বুধবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় সাংবাদিকদের বলেন, সরকারী জমিতে ময়লার ভাগার না থাকায় দীর্ঘ ৬ বছর ধরে ঢাকা বাইপাস সড়কের লেন দখল করে গাউছিয়া, ভুলতা,গোলাকান্দাইলের ব্যবসায়ী ও স্থানীয় কিছু বাসিন্দা ময়লা ফেলে আসছে। এসব নিয়ে বিগত সময়ে উদ্যোগ নিলেও তা কাজে আসেনি।

সম্প্রতি নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নির্দেশনায় ময়লা সরিয়ে যান চলাচল উপযোগী করা হচ্ছে। পাশাপাশি সড়কের পাশে বৃক্ষরোপন করে এ সড়কটির পাশে সবুজায়নের উদ্যোগ নেয়া হয়েছে। আমরা আর কাউকে ময়লা ফেলতে দেব না।

পড়ুন- সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন