বিজ্ঞাপন

ইতালিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নতুন কমিটির অসাংগঠনিক কার্যক্রমের প্রতিবাদ

রোমে স্থানীয় একটি রেস্টুরেন্টে ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ ব্যক্তিত্ব ছগির আহমেদ (হুমায়ুন) এর সভাপতিত্বে এবং আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়াবাসীর বিভিন্ন সংগঠন এবং সকল পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা, আঞ্চলিক সমিতিকে দলীয়করণ, অসংগঠনিকভাবে প্রধান উপদেষ্টা ঘোষণা, সর্বোপরি ব্রাহ্মণবাড়িয়াবাসীকে উপেক্ষা করে স্বেচ্ছাচারিতা ও নিজেদের স্বার্থে সংগঠনকে ব্যবহার করায় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি নিন্দা ও অনাস্থা প্রস্তাব করেন। এসময় উপস্থিত সকলেই প্রস্তাবকে সমর্থন জানান।

পরবর্তীতে সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় এবং ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের প্রাণের সংগঠন করার লক্ষ্যে সভা থেকে বিশিষ্ট ব্যক্তিত্ব নজরুল ইসলাম বাবুলকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি এবং ছগির আহমেদ (হুমায়ুন)কে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

বক্তারা আরও বলেন, গত ২৭ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার জেলা সমিতির অনুষ্ঠিত নির্বাচন মেনে নেয়া হলেও, অসংগঠনিক কার্যক্রম ও স্বেচ্ছাচারিতার কারণে সভা থেকে সকলের সম্মতিতে ইতালিস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীরা নবনির্বাচিত কমিটিকে অকার্যকর ঘোষনা করে নতুন আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করতে বাধ্য হোন।

নিম্নে আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা পরিষদ এর নাম দেয়া হলো:

প্রধান উপদেষ্টা:- ছগির আহমেদ (হুমায়ুন), উপদেষ্টা:- শাফিজুল হক (সাফিজ), আলমগীর হোসেন, আলহাজ্ব রুবেল চৌধুরী, হেলাল ইকবাল, আব্দুর রহমান মুন্সী, নজরুল ইসলাম।

আহ্বায়ক:- নজরুল ইসলাম বাবুল
যুগ্ম আহ্বায়ক:- রোমান উদ্দিন, মোখলেছুর রহমান, আলমগীর হোসেন, কাউন্সিলর কবির আহমেদ, মোঃ মিজানুর রহমান (তানিম), সাইদুর রহমান (সাঈদ), রিপন বেপারী, বশির আহমেদ, শফিকুল ইসলাম, সাফা খন্দকার, সেন্টু ভূঁইয়া, আব্দুর রহমান, শেখ মামুন।

সদস্য:- আমান উল্লাহ আমান, আরিফুল ইসলাম, আতিকুল ইসলাম মৃধা, লোকমান ভূঁইয়া, মোঃ রাসেল, শাহজালাল খন্দকার বাদল, সাদেক চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, মঈনুল ইসলাম, রিতা আক্তার, জাকারিয়া মাসুদ, মোঃ সোহেল ভূঁইয়া, জাহিদুল ইসলাম, নাদির হোসাইন, ভূঁইয়া সোহেল মোড়াইল, আব্দুল রাজ্জাক সুমন, শেখ *, আকাঈদ মোল্লা, মেহেদী হাসান সুহেল, দিদারুল ইসলাম, আ: মতিন হুজুর, রোমান ভূইয়া, মহি উদ্দিন মইন, আব্দুর রহমান, খাজা আহমেদ খান,, জসিম উদ্দিন চৌধুরী, জালাল উদ্দিন ভূইয়া, শরিফুল ইসলাম, রাসেল আহমেদ, শামীম জামান, গিয়াস উদ্দিন, ফরিদ আহমেদ, এ.আর আশিক।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরের বামন্দীতে গণপিটুনীতে মৃত্যু: পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন