বিজ্ঞাপন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পিরোজপুরের মনিরুল ইসলাম সোহাগ

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহাগ।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

নবগঠিত এ কমিটিতে ৩ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহাগ। দীর্ঘদিন ধরে তিনি জাতীয়তাবাদী ছাত্র ও যুবরাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা ইউনিটের বিশেষ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহাগের এ অর্জনে পিরোজপুরের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবসমাজকে সংগঠিত করার পাশাপাশি জাতীয়তাবাদী রাজনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন। একই সঙ্গে তাঁর এ সাফল্য পিরোজপুরের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পড়ুন:মাদারগঞ্জে তীব্র দাবদাহে কৃষকের মৃত্যু, দুই দিনে হিটস্ট্রোকে প্রাণ গেল ২ জনের

দেখুন:ছোঁয়ার ম্যাডেস্ট ফ্যান কী করেছে ছোঁয়ার জন্য? | তারায় তারায় | তাবাসসুম ছোঁয়া

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন