বিজ্ঞাপন

পিরোজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু, আহত ৪

পিরোজপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরের দিকে সদর উপজেলার খলিশাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মারিয়া আক্তার (১৮) পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি সদর উপজেলার হুলারহাট এলাকার বানেশ্বরপুর গ্রামের আবুল কালাম খানের মেয়ে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারিয়া তার মায়ের সঙ্গে নানাবাড়ি তেজদাসকাঠী থেকে ইজিবাইকে করে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথে খলিশাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন হাওয়া বেগম (৪৫), লামিয়া (১৯), রাসেল (৩০) এবং রিয়ান নামে আরও একজন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মারিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অতনু হালদার জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় ছিলেন এবং হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) তাপস মণ্ডল জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পড়ুন:মাদারগঞ্জে তীব্র দাবদাহে কৃষকের মৃত্যু, দুই দিনে হিটস্ট্রোকে প্রাণ গেল ২ জনের

দেখুন:ছোঁয়ার ম্যাডেস্ট ফ্যান কী করেছে ছোঁয়ার জন্য? | তারায় তারায় | তাবাসসুম ছোঁয়া

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন