বিজ্ঞাপন

বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া নাটোর, নীলফামারী, পঞ্চগড়, বগুড়া ও ময়মনসিংহে পৃথক ঘটনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ


চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন- সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আবদুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আবদুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি-বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণ পাড়ার ফিটু আলী ছেলে মো. মেসবাউল এবং নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম ও গোসাইপুর গ্রামের মো. শফিউলের ছেলে হাসান আলী (লালু)।

নাটোর


নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি গ্রামে বজ্রপাতে মধু আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মধু আলী ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নীলফামারী


নীলফামারীর ডিমলা উপজেলায় বজ্রপাতে আলম ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সেলিনা বেগম (৩০) নামে এক গৃহবধূ। সন্ধ্যায় উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পঞ্চগড়
পঞ্চগড়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত ওই এলাকার কেরামত আলীর ছেলে। অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এছাড়া, বগুড়ার আদমদীঘিতে বজ্রপাতে রাব্বী হোসেন (১৫) নামে এক কিশোর ও ময়মনসিংহে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ ৫ জনের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন