মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির আরো কার্যক্রম ও গতিশীল করতে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন সদস্যর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়
গত ২৪ মে অনুষ্ঠিত সাংবাদিকদের এক বিশেষ বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সদ্য বিদায়ী কমিটির সভাপতি মো: আমিনুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে নতুন আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।
নবগঠিত আহবায়ক কমিটিতে বিডিনিউজ২৪- এর মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমদ খানকে আহ্বায়ক, একাত্তর টিভি মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুকে সদস্য সচিব এবং এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নানকে সদস্য হিসাবে মনোনীত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৪-২৫ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে, আগামী ১৫ জুনের একটি পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির গঠনের জন্য নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন শ্রেণী পেশায় ১৫ লাখ বাংলাদেশির সুবিধা, অসুবিধা, অধিকার ও দুর্দশা নিয়ে কাজ করার লক্ষে ২০১০ সালে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়া প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে গণমাধ্যমের প্রতিনিধিরা সংগঠনটির নেতৃত্ব দিয়ে আসছেন।
পড়ুন: দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: চালক-সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি


