নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোয়ালপাড়া তরুণ সংঘের আয়োজনে ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সেরা গোলদাতার পুরষ্কার অর্জন করেন ফুটবলায় তরিকুল ইসলাম শোভন।
বিজ্ঞাপন
০৫ জুন বিকালে উপজেলার গোয়ালপাড়া খেলার মাঠে আয়োজিত ফুটবল টূর্ণামেন্টে প্রতিদ্বন্দ্বীতা করেন গোয়ালপাড়া তরুণ সংঘের গঠিত ফুটবল কয়েকটি দল। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যায়যায়দিনের সাংবাদিক রিপন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন শাকিল আহমেদ, মাহমুদুল হাসান নয়ন, মিলন মিয়া, ফারুক মিয়া, ইকবাল মিয়া, শাহ আলম, ডালিম মিয়া প্রমূখ।
এ সময় খেলোয়াড়দের মাঝে বিজয়ী ও পরাজিত দলকে পুরস্কার তুলে দেন অতিথিরা।
পড়ুন- এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী


